বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

২০২৬ সালে কোন মাসে কত দিনের টানা ছুটি পাবেন চাকরিজীবীরা? সম্পূর্ণ তালিকা

কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটি অনেক সময়ই কেটে যায় ব্যক্তিগত ও পারিবারিক কাজে। ফলে ভ্রমণ কিংবা মানসিক বিশ্রামের সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিললে সেই সুযোগটা অনেকটাই বাড়ে।
ঠিক এমনই স্বস্তির খবর নিয়ে এসেছে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্রবার ও শনিবারে। ফলে প্রকৃত কার্যদিবসে চাকরিজীবীরা পাচ্ছেন ১৯ দিনের সরকারি ছুটি।
এ ছাড়া ধর্মীয় ও ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও থাকছে—
মুসলিম ধর্মাবলম্বীদের জন্য: ৫ দিন
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য: ৯ দিন
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য: ৮ দিন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য: ৭ দিন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য: ২ দিন ঐচ্ছিক ছুটি
চলুন দেখে নেওয়া যাক—২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
ফেব্রুয়ারি: ৪ দিনের টানা ছুটি
চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাতের ছুটি নির্ধারিত।
এই ক্ষেত্রে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিন ছুটি নিলেই ৬ ও ৭ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মিলবে টানা ৪ দিনের অবকাশ।
 মার্চ: সবচেয়ে বেশি ছুটির সুযোগ
২০২৬ সালের মার্চ মাসটি চাকরিজীবীদের জন্য সবচেয়ে লাভজনক।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হলে, ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে পাওয়া যাবে ৫ দিনের অবকাশ।
১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় ১৮ মার্চ এক দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে পাওয়া যাবে টানা ৭ দিনের ছুটি।
২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস হওয়ায় আগে বা পরে এক দিন ছুটি নিলেই মিলবে ৪ দিনের ছুটি। এমনকি ছুটি না নিলেও পাওয়া যাবে ৩ দিনের বিরতি।
 এপ্রিল: ৫ দিনের লম্বা বিরতি
এপ্রিল মাসে মাত্র ২ দিন ছুটি ম্যানেজ করলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ।
১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ—এই ছুটির মাঝে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হবে।
 মে: ২০২৬ সালের সবচেয়ে দীর্ঘ ছুটি
মে মাসে রয়েছে সবচেয়ে বড় সুখবর।
চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে মিলছে মোট ৬ দিনের ছুটি।
এই ছুটির সঙ্গে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি যুক্ত করে ২৪ ও ২৫ মে ছুটি নিলে মিলবে টানা ১০ দিনের অবকাশ—যা ২০২৬ সালের সবচেয়ে দীর্ঘ ছুটি।
 আগস্ট: দুই দফায় ৪ দিনের ছুটি
আগস্ট মাসে দুইবার ৪ দিনের টানা ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস। পরদিন এক দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে পাওয়া যাবে ৪ দিনের বিরতি।
আবার ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে ঈদে মিলাদুন্নবি হলে, পরদিন এক দিন ছুটি নিলেই মিলবে আরও একটি ৪ দিনের ছুটি।
 অক্টোবর: ৫ দিনের পূজার ছুটি
অক্টোবরে মাত্র এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা ৫ দিনের অবকাশ।
২০ অক্টোবর দুর্গাপূজার নবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী—এর পর ২২ অক্টোবর ছুটি নিলে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে দীর্ঘ বিরতি মিলবে।
 ডিসেম্বর: বছরের শেষে ৪ দিনের ছুটি
বছরের শেষ মাস ডিসেম্বরে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।
এই ক্ষেত্রে ১৭ ডিসেম্বর এক দিন ছুটি নিলেই সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে পাওয়া যাবে টানা ৪ দিনের বিরতি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla