বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা, নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো গেলে বাংলাদেশী পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় তিন দিনের সফরে থাকা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উঠে এসেছে এমন অগ্রগতির ইঙ্গিত। ঢাকার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লেঞ্জ। বাংলাদেশের পক্ষে অংশ নেয় প্রধান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। চলমান আলোচনার ধারাবাহিকতায় আজকের বৈঠকে বসেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়াতে যে চুক্তির খসাড়া তৈরি হচ্ছে সেটার বিভিন্ন দিক আজ পর্যালোচনা করা হয়েছে।
ওয়াল্টন ঘরে ঘরে বিশ্বজুড়ে। বর্তমানে বাংলাদেশী কিছু পণ্যের উপর যুক্তরাষ্ট্রে 20 শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপিত আছে। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণও উদ্বেগজনক। 2024 সালের হিসাবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় 6. 7 বিলিয়ন ডলার।
বৈঠকে আলোচনায় এসেছে এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক, কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট এবং জয়েন্ট ডিক্লারেশনের আলোকে তৈরি হতে যাওয়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি। শুল্ক কমাতে হলে ঘাটতিতে কিভাবে ভারসম্য আনা যায় সেটাই এখন মূল বিবেচনা। বৈঠকের এক পর্যায়ে বাণিজ্য উপদেষ্টা শুল্ক কমানোর জন্য অনুরোধ করেন। মিলেছে ইতিবাচক সাড়া। তবে নতুন চুক্তি হবে আলোচনার পরেই। বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি কাঁচামাল, খাদ্যপণ্য এবং যন্ত্রাংশ আমদানি করতে। যার মাধ্যমে ঘাটতিতে কিছুটা ভারসম্য আনা সম্ভব। অপরদিকে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, লেদার পণ্যসহ বেশ কিছু পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাশাও করা হচ্ছে। চুক্তি হলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশের রপ্তানি খাত। বিশেষ করে পোশাক শিল্প। শুল্ক হ্রাস পেলে পণ্যের মূল্য কমবে। প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে।
এখন দেখার বিষয় আগামী মাসগুলোতে এই আলোচনা কতটা চূড়ান্তর রূপ পায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও টেকশয় বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের অর্থনীতির জন্য তা হতে পারে এক বড় মাইল ফলক। তবে সবকিছু নির্ভর করছে আলোচনার পরবর্তী ধাপের উপর।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।