বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করলেন ডা. জাহিদ

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের প্রধান চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদের ভাষ্য অনুযায়ী, বিশেষজ্ঞ মেডিকেল টিমের সুপারিশের ভিত্তিতে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান,
“বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর বা শুক্রবার সকালেই লন্ডনের উদ্দেশে নিয়ে যাওয়া হতে পারে। সেখানে তাঁর চিকিৎসার জন্য একটি হাসপাতালের ব্যবস্থাও করা হয়েছে।”

দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা, চোখের সমস্যা এবং ফুসফুসজনিত অসুস্থতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর সরকারের পতন হলে তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান এবং সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।

দেশে ফেরার পর নিয়মিত চেকআপের জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও চলতি বছরের ২৩ নভেম্বর সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে পুনরায় ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে দলীয় শীর্ষ নেতারা জানিয়েছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla