বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার: আসিফ নজরুল
বিচার ব্যবস্থার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ ও সহযোগিতা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তাঁর মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের উপস্থিতি আইনের শাসনের প্রতি তাঁদের দায়বদ্ধতা ও শ্রদ্ধার স্পষ্ট উদাহরণ।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন এবং সেনা প্রশাসন যেভাবে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনের প্রতি যে সম্মান দেখিয়েছেন, আমরা সেটিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখি।”
অধ্যাপক নজরুল আরও বলেন, “বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর এই সহযোগিতা আইনের শাসন প্রতিষ্ঠায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের প্রতিটি নাগরিকেরই উচিত এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করা।”
সাংবাদিকদের এক প্রশ্নে সাব জেলে আটক সেনা কর্মকর্তাদের বিষয়ে তিনি জানান, “ওনাদের কোথায় রাখা হবে বা সাব জেলে কেন রাখা হয়েছে—এ বিষয়গুলো সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তারা যে সিদ্ধান্তকে উপযুক্ত মনে করবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এই বিষয়ে আমার মন্তব্য করা প্রাসঙ্গিক নয়।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।