বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৫°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবিতে নীতিগতভাবে একমত: তারেক রহমানের আশ্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের শিক্ষকদের ন্যায্য দাবি ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে বিএনপি নীতিগতভাবে একমত। তিনি আশ্বাস দেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “শিক্ষকদের অনেকে চাকরি জাতীয়করণ ও এমপিওভুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বেসরকারি শিক্ষকদেরও বেশ কিছু ন্যায্য দাবি রয়েছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে সম্পূর্ণ একমত।”

তিনি আরও বলেন, “বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, শিক্ষকদের অধিকাংশ দাবি সে সময়েই বাস্তবায়িত হয়েছে। শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের সার্বিক উন্নয়ন কখনও পূর্ণতা পাবে না।”

বিএনপি নেতা আরও জানান, জনগণের ভোটে ক্ষমতায় ফিরে এলে দলের পক্ষ থেকে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণ সংক্রান্ত বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিশন গঠন করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla