বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বিতর্কিত তিন জাতীয় নির্বাচন: তদন্ত কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত এসব নির্বাচন ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের লক্ষ্যে কমিশনটি কাজ করছিল।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। প্রতিবেদন জমা দেওয়ার পর যমুনার বাইরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের পক্ষ থেকে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য ও পর্যবেক্ষণ গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।
কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালের পর অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে পরিকল্পিতভাবে অনিয়ম ও দুর্নীতির একটি সমন্বিত ‘মাস্টারপ্ল্যান’ বাস্তবায়ন করা হয়েছিল। এসব নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গত বছরের ২৯ জুলাই এই তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের সুপারিশ ও পর্যবেক্ষণ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla