বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। নতুন করে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। নতুন এই মূল্য রোববার (১১ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
এর আগে সর্বশেষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবেই স্বর্ণের দামে এ পরিবর্তন এসেছে। ফলে বিনিয়োগকারী ও গহনার ক্রেতাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla