ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে যোগ দিচ্ছে ৪ দেশের বিশেষজ্ঞ দল
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রমে যুক্ত হচ্ছে চারটি দেশের বিশেষজ্ঞ দল। এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরের আগে তিনি বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, “অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। ৪টি দেশের দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত পরিচালনা করবে।”
তিনি আরও বলেন, “তদন্তে যদি কোনো ধরনের অব্যবস্থাপনা বা অবহেলা ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারও অনিয়ম বরদাস্ত করা হবে না।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আংশিক ক্ষয়ক্ষতি হয় এবং সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।