ঢাকাসহ কয়েক জেলায় আবারও ভূমিকম্প, ভোরে কম্পন অনুভূত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যা ঘুম ভাঙায় অনেকের।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের উৎস ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার এবং রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়েছে ৪.১।
আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)-ও তাদের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ১ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে কক্সবাজার, উখিয়া ও চকরিয়া এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর আগের কয়েকদিনে আরও দু’দফা কম্পন হওয়ার ঘটনাও রেকর্ড করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভূমিকম্পে উদ্বেগ বাড়ছে, যদিও অধিকাংশই স্বল্পমাত্রার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।