বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

এক শতাব্দী পরও আরেকজন বেগম রোকেয়া পাইনি—প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মন্তব্য

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এক শতাব্দী পেরিয়েও দেশ আরেকজন বেগম রোকেয়ার মতো দূরদর্শী নারী নেত্রী গড়ে তুলতে পারেনি—এটাই জাতির দুর্ভাগ্য।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বেগম রোকেয়া দিবস ২০২৫ ও রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতি বছরের ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, শিক্ষা, অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে এ বছর রোকেয়া পদক দেওয়া হয়।
পদকপ্রাপ্তরা হলেন—

রুভানা রাকিব (নারীশিক্ষায় অবদান)

কল্পনা আক্তার (শ্রম অধিকার)

ঋতুপর্ণা চাকমা (ক্রীড়া ও নারী জাগরণ)

নাবিলা ইদ্রিস (মানবাধিকার)


🔹 “রোকেয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি”—প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস বলেন, “রোকেয়া যে পথ দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা কথায় গ্রহণ করলেও বাস্তবে এগোতে পারিনি। কেন পারলাম না, সেটাই খুঁজে বের করতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের নারীরা গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন যুগের নারী। তাঁদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। শুধু নারীর অধিকার নয়, মানুষের সকল অধিকার প্রতিষ্ঠায় তারা অনুপ্রেরণা।”

🔹 “রোকেয়া পদক শুধু পুরস্কার নয়, এটি যুগান্তকারী সম্মান”

তার ভাষায়, “আজকের চার পদকপ্রাপ্ত নারী রোকেয়ার দেখানো পথেই জাতিকে এগিয়ে নিচ্ছেন। তারা শুধু দেশের সম্পদ নন, বিশ্বের নেতৃত্বদানকারী নারীও বটে।”

🔹 নারীর সংগ্রাম ও সমাজ থেকে বিচ্ছিন্নতার গল্প

১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “দুর্ভিক্ষ প্রথম আঘাত করে নারী ও শিশুর ওপর। তখন অনেক নারী নিজের নাম পর্যন্ত জানতেন না; সমাজ তাদের পরিচয়হীন করে রেখেছিল।”

তিনি জানান, নারীদের হাতে কাঠি দিয়ে নাম শেখানো হয়েছিল—“এটা শত বছর পরের বাংলাদেশ। রোকেয়া শত বছর আগেই বিপ্লবী ভাষায় নারীর স্বপ্নের কথা বলেছিলেন।”

🔹 “ঢাবিতে ছেলে-মেয়ে সমান, কিন্তু মেয়েদের হল মাত্র পাঁচটি—এটা কেমন বিচার?”

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে এখন ছেলে-মেয়ের সংখ্যা সমান হলেও মেয়েদের আবাসনের সংখ্যা তুলনামূলকভাবে কম—যা অযৌক্তিক।

🔹 ‘মহিলা ও শিশু’ নয়, এখন থেকে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’

অনুষ্ঠানে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম হিসেবে “নারী ও শিশু মন্ত্রণালয়” ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সচিব

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla