বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ফরিদপুরে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর শহরের উত্তর কোমরপুরের বাহিরদিয়া গ্রামের কুমার নদের কাছে একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দুর্গন্ধের সূত্র ধরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মরদেহের অবস্থা ও পুলিশের ধারণা

উদ্ধারকৃত মরদেহের হাত-পা রশি দিয়ে এবং চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। নিহতের পরনে ছিল কালো কোট ও কালো প্যান্ট। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, সাত থেকে আট দিন আগে ওই যুবককে হত্যার পর মরদেহটি জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla