বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসনব্যবস্থা: ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল এখন বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসনব্যবস্থা। মঙ্গলবার (২৬ আগস্ট) মেহের সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খামেনির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হিব্রু ভাষায় করা এক পোস্টে তিনি বলেন, “বর্তমানে আমাদের শত্রু, এই ইহুদিবাদী শাসনব্যবস্থা, বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা। জাতিগোষ্ঠীগুলো এই ইহুদিবাদী সরকারের প্রতি বিরক্ত এবং এমনকি বিভিন্ন সরকারও এর নিন্দা জানায়।”

এর আগে খামেনি অভিযোগ করেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ছিল ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত চেষ্টা। তার মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানকে নিজেদের নিয়ন্ত্রণে আনা এবং ওয়াশিংটনের অনুগত করে তোলা। তবে ইরানের জনগণ, সেনাবাহিনী ও সরকার ঐক্যবদ্ধভাবে শত্রুদের এই প্রচেষ্টা প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করতে চাইছে। তাদের প্রধান কৌশল হলো সমাজে বিভেদ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানের জনগণের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছে।

ইরানের সর্বোচ্চ নেতা দেশবাসীর প্রশংসা করে বলেন, “আল্লাহর কৃপায় আজ দেশ ঐক্যবদ্ধ। যদিও জনগণের মধ্যে মতের অমিল থাকতে পারে, কিন্তু যখন দেশের সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্র এবং শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্ন আসে, তখন সবাই এক হয়ে যায়।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla