বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপির যোগদান

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি ও এলডিপি: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত আট দলীয় রাজনৈতিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দীর্ঘদিন ধরে আটটি রাজনৈতিক দল একযোগে কাজ করে আসছে। ন্যায় ও ইনসাফের আদর্শকে সামনে রেখে এই রাজনৈতিক জোটের সঙ্গে আজ আরও দুটি দল যুক্ত হলো—কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)-এর নেতৃত্বাধীন এলডিপি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ডা. শফিকুর রহমান আরও জানান, এনসিপির সঙ্গে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সময়সংকটের কারণে দলটির কোনো প্রতিনিধি আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তিনি বলেন, এনসিপি তাদের দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে রাতের মধ্যেই বিষয়টি পরিষ্কারভাবে জানাবে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম সরাসরি জামায়াত নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত অবহিত করেছেন। খুব শিগগিরই এনসিপি আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটে যোগদানের বিষয়টি জনসমক্ষে তুলে ধরবে বলে জানান তিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla