বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জাতীয় নির্বাচন সামনে: ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

এর আগে ২৮ সেপ্টেম্বর জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করার উদ্দেশ্যে ৭৩টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল কমিশন। তালিকা ঘোষণার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ, আপত্তি বা দাবি থাকলে তা ২০ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ জমা দিতেও বলা হয়।

সকল অভিযোগ যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬৬টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয় ইসি। তাদের নিবন্ধন কার্যকর হয়েছে ৬ নভেম্বর ২০২৪ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত।

পরবর্তী ধাপে পুনঃযাচাই শেষে আরও ১৫টি সংস্থাকে নতুন করে নিবন্ধন দেওয়া হয়েছে। এদের নিবন্ধন থাকবে ৪ ডিসেম্বর ২০২৪ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত—মোট পাঁচ বছর।

এই দুই ধাপে নিবন্ধন পাওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য মোট অনুমোদিত সংস্থার সংখ্যা দাঁড়াল ৮১টি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla