বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে চরম ক্ষোভ বিএনপির: অবান্তর বললেন খসরু, অনৈক্যের অভিযোগ সালাহউদ্দিনের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের জমা দেওয়া সুপারিশে চরম অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির শীর্ষ নেতাদের দাবি, এসব প্রস্তাব “ঐক্যের বদলে অনৈক্য তৈরির কৌশল।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন আসলে জাতীয় ঐক্যের পরিবর্তে জাতীয় অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছে।” তার মতে, কমিশনের প্রস্তাবগুলো জুলাই জাতীয় সনদের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব সম্পূর্ণ অবান্তর। বিএনপির অবস্থান স্পষ্ট — গণভোট ও নির্বাচন একই দিনে, দুটি আলাদা ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। জুলাই সনদ নতুন করে আনার বা পুনরায় আলোচনার কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, দলের এ অবস্থান প্রথম দিন থেকেই অপরিবর্তিত রয়েছে এবং ভবিষ্যতেও পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

একই দিনে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন অবশেষে তাদের কাজ শেষ করতে পেরেছে, এজন্য তাদের ধন্যবাদ দিতে হয়। তবে তারা জাতীয় ঐকমত্য নয়, বরং জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার পথে হেঁটেছে।”

তিনি অভিযোগ করেন, কমিশনের দেওয়া প্রস্তাবে জুলাই জাতীয় সনদের বাইরে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। “সনদে যেসব দফায় ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ ছিল, তা প্রস্তাবে উপেক্ষা করা হয়েছে,” বলেন তিনি।

বিএনপি নেতারা মনে করছেন, এই সুপারিশগুলো রাজনৈতিকভাবে বিভাজন বাড়াবে, ঐকমত্য নয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla