বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্কে উপদেষ্টা

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের বাস্তবায়ন বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি।

দুই দিনব্যাপী এই সম্মেলনটি আগামী ২৮ ও ২৯ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বর মাসে গৃহীত প্রস্তাব (A/RES/79/81)-এর আলোকে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে টেকসই ও শান্তিপূর্ণ দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে গতি সঞ্চারে গুরুত্বারোপ করবেন।

উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরায়েল সংকট দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে। চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সম্মেলনটি আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla