বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে অসুস্থতার কারণে জামিন দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা হয়েও অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত দিয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল শুনানি শেষে তাকে শর্তসাপেক্ষে জামিনের আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির পাটোয়ারী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন, যা তার চিকিৎসা প্রয়োজনীয় করে তুলেছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, জামিনের শর্ত হিসেবে আসামিকে মামলার সাক্ষীদের কোনোভাবে ভয়ভীতি বা প্রভাবিত করা যাবে না। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং ভবিষ্যতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুরে পাঁচ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামি। ৫ আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই প্রথম কোনো মামলায় জামিনের ঘটনা বলে জানা গেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla