খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামছুল ইসলাম, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শীর্ষ দুই নেতার নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
✈️ ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
এদিকে দীর্ঘদিন পর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন নিজেই।
মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন,
“১৬ ডিসেম্বর আমাদের গৌরবের বিজয় দিবস। একই সঙ্গে আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি—প্রায় ১৭ থেকে ১৮ বছর। তবে ইনশা আল্লাহ, আগামী ২৫ তারিখে আমি দেশে ফিরে যাচ্ছি।”
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক ব্রিফিংয়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সরাসরি দেশে আসবেন বিএনপির এই শীর্ষ নেতা।
রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে ইতোমধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি দলীয় নেতৃত্বের নিরাপত্তা জোরদারে নতুন দায়িত্ব বণ্টনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।