বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মালয়েশিয়ায় আয়োজিত ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (IPACC) অংশগ্রহণ শেষে তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ আন্তর্জাতিক সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা পারস্পরিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ এবং সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে বক্তব্য রাখেন জেনারেল ওয়াকার-উজ-জামানও। তিনি প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টাই হতে পারে কার্যকর সমাধান। পাশাপাশি মানবিক মূল্যবোধ, পেশাদারিত্ব ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

মালয়েশিয়া সফরকালে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাটরিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল তান সেরি দাতো’ শ্রী মুহাম্মদ হাফিজুদ্দেইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, যৌথ মহড়া, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla