বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নির্বাচন ঘিরে আতঙ্ক কেটে যাবে, ভোট হবে উৎসবমুখর: সিইসি

ভোটের তারিখ যত ঘনিয়ে আসবে, ততই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানুষের মনে যে শঙ্কা তৈরি হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে এবং আসন্ন জাতীয় নির্বাচন একটি আনন্দঘন ‘ভোট উৎসবে’ রূপ নেবে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল ভোট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, পোস্টাল ভোটে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। যারা দেশের ভেতরে অবস্থান করে এই পদ্ধতিতে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, পোস্টাল ভোট ব্যবস্থাকে কেন্দ্র করে যে ‘হাইব্রিড সমাধান’ বাস্তবায়ন করা হচ্ছে, তা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে একটি কার্যকর মডেল হিসেবে স্বীকৃতি পাবে বলে তিনি আশাবাদী।
নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক দল ও সাধারণ ভোটার সবাই দেশের কল্যাণ চায়। বর্তমানে নির্বাচন-পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং পোস্টাল ভোট কার্যক্রমও সঠিকভাবে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধনের শেষ তিন দিনে আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla