মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

অ্যাটর্নি জেনারেলের মন্তব্য: তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় গণতন্ত্র আরও শক্তিশালী হবে

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়া দেশে গণতন্ত্রকে আরও দৃঢ় করবে। তবে এই সরকারের কাঠামো কীভাবে গঠিত হবে, তা নির্ধারণ করবে পরবর্তী জাতীয় সংসদ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর জানা যাবে—আগের বিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নাকি জুলাই সনদ অনুযায়ী নতুন কোনো প্রক্রিয়া কার্যকর হবে।

অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সবসময়ই বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে সহায়তা করেছে। তার ভাষায়, “এখন আর রাতের ভোট সকালে দেখা যাবে না, কিংবা মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে—এমন প্রশ্ন থাকবে না।”

এর আগে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পূর্বের রায়কে অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালত। পাশাপাশি সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ বলে রায় দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পুনর্বহাল করেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়—যদিও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে এসেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে পুনর্বহাল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla