বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

পাবনায় ট্রাকের চাপায় দুই স্কুলশিক্ষার্থী ও ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

পাবনা সদর উপজেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী ও এক ভ্যানচালকের প্রাণহানি ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সকালে গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক মারা যান।

দুর্ঘটনায় আহত হন সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেন। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla