বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ফিরিয়ে আনা ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার নিশ্চিত করার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষক ও কর্মকর্তারা।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) পোষ্য কোটার দাবিকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই শিক্ষক ও কর্মকর্তারা কর্মবিরতির ঘোষণা দেন। আজ পূর্বঘোষিত সেই কর্মসূচি কার্যকর হয়েছে।

রাবি অফিসার সমিতির সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন বলেন, “দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে পোষ্য কোটা চালু আছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া আমাদের সহকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তবে এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম। অধ্যাপক মোক্তার হোসেন বলেন, “রাকসু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। তাই নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয়, সে কারণেই সংশ্লিষ্ট কার্যক্রমকে কর্মবিরতির বাইরে রাখা হয়েছে।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla