বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম খুব শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ বিষয়ে ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভিসা চালুর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের নাগরিকরা আবার স্বাভাবিকভাবে ভারতে ভ্রমণ করতে পারবেন।

এদিন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে অনুদান বিতরণ করেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla