বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন বিশ্ব দরবারে - প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলমান যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। সেখানে অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসের সংস্কার উদ্যোগ, অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনা এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসসচিব আরও জানান, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তার ভাষায়,
“১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন পাবে। এটি হবে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ।”

শফিকুল আলম বলেন, বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ ইতোমধ্যে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন এবং পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনকে তিনি এর ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিয়েছেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সরকারের চলমান কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি, বিচারিক পদক্ষেপ এবং রোহিঙ্গা সংকট—সবই প্রাধান্য পাবে। আরেক প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং নিয়মিত আলোচনাও চলছে।

অতীত প্রসঙ্গে আওয়ামী লীগের শাসনামলকে কড়া সমালোচনা করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব। তিনি বলেন,
“২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি তাদের কর্মকাণ্ড। ১৫ বছরের শাসনে হত্যাকাণ্ড, গুম, হাজার হাজার মিথ্যা মামলা—সবই ঘটেছে। আজ তারা একেবারেই নিঃসঙ্গ, কোনো আন্তর্জাতিক বন্ধু তাদের পাশে নেই।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla