বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই, সিটি স্ক্যান রিপোর্টে উদ্বেগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন এখনো দেখা যায়নি। সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার অবস্থা আগের মতোই সংকটাপন্ন রয়েছে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হাদির মস্তিষ্কে অতিরিক্ত পানি জমে আছে এবং ক্লিনিক্যালি তেমন কোনো উন্নতির লক্ষণ পাওয়া যাচ্ছে না। মাথার ভেতরে গুলির একটি ক্ষুদ্র অংশ এখনও রয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল আহাদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাদির ব্রেনের কন্ডিশন বর্তমানে স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত নয়। ইতোমধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তবে মস্তিষ্কে জমে থাকা রক্ত এখনও অপসারণ করা সম্ভব হয়নি।

চিকিৎসকরা আরও বলেন, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হাদির ফুসফুসের অবস্থাও অপরিবর্তিত রয়েছে। তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে তার পরিবার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলিটি অত্যন্ত নিখুঁতভাবে ছোড়া হয়েছিল। ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে যাওয়া এই বুলেটটি যে স্থানে আঘাত করেছে, সেটি মস্তিষ্কের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশ হওয়ায় আপাতত নতুন কোনো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla