বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সুদানের এল-ফাশার: ‘লাশের শহর’ থেকে জীবনের সন্ধানে মরিয়া মানুষের পালায়ন

গাজার পর এবার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুপুরীতে। শহরের রাস্তায় ছড়িয়ে আছে অগণিত লাশ—শিশু, নারী ও বয়স্ক কেউ রেহাই পাননি। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, ২৬ অক্টোবর শহরটি দখলের পর থেকেই র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে।

নিরাপত্তাহীনতা ও অনাহারে জর্জরিত মানুষরা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। অনেকে পায়ে হেঁটে মাইলের পর মাইল অতিক্রম করে পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিচ্ছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) জানিয়েছে, এল-ফাশার দখলের পর থেকে অন্তত ৬০ হাজারেরও বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে। পালিয়ে আসা অনেকেই জানিয়েছেন, তারা পথে ও শরণার্থী শিবিরে অকল্পনীয় নির্যাতনের শিকার হয়েছেন।
(সূত্র: আল জাজিরা, বিবিসি)

এল-ফাশার ছিল দারফুর অঞ্চলে সুদানি সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি। ১৮ মাসের অবরোধ ও যুদ্ধ শেষে শহরটি দখল করে নেয় আরএসএফ বাহিনী। এরপর থেকেই শহরে শুরু হয় গণহত্যা, নারী নির্যাতন ও লুটপাট। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, এবং আরও বহু মানুষ নিখোঁজ।

মানবতার করুণ সাক্ষ্য দিচ্ছে বেঁচে ফেরা মানুষগুলো।
দারফুর থেকে ৫০ কিলোমিটার দূরের তাবিলা শহরে আশ্রয় নেওয়া আলখেইর ইসমাইল জানান, “পালানোর সময় আরএসএফ প্রায় ৩০০ জনকে আটক করে। তাদের মধ্যে আমি ছিলাম। সৌভাগ্যক্রমে আটক সৈন্যদের একজন আমার পরিচিত ছিল, তাই আমি বেঁচে যাই। কিন্তু আমার সঙ্গে থাকা বাকিদের সবাইকে হত্যা করা হয়।”

ফাতিমা আবদুল রহিম নামের এক বৃদ্ধা বলেন, “আমরা পাঁচ দিন ধরে হেঁটে অবশেষে তাবিলাতে পৌঁছেছি। আমার নাতি-নাতনিরা পথের কষ্টে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল।”

অন্যদিকে ২৬ বছর বয়সী এক নারী জানান, “আমার স্বামী সন্তানদের রক্ষার জন্য মুক্তিপণ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সামনেই স্বামীকে হত্যা করা হয়।”

তাহানি হাসান নামের আরেক নারী বলেন, “তিনজন আরএসএফ সদস্য আমাদের থামিয়ে মারধর করে এবং পোশাক ছিঁড়ে ফেলে। নারী হয়েও তল্লাশির শিকার হতে হয় আমাদের।”

অত্যাচারের সীমা এতটাই ভয়াবহ যে, একজন প্রত্যক্ষদর্শী জানান, আরএসএফ সৈন্যরা বন্দিদের গাড়িচাপা দিয়েও হত্যা করেছে। শহরের চারপাশে তারা পরিখা খনন করেছে, যাতে কেউ পালাতে না পারে।

২৬ অক্টোবর শহর দখলের পর থেকেই আরএসএফ বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর চালাচ্ছে ধর্ষণ, লুটপাট ও মুক্তিপণ আদায়ের মতো ভয়ঙ্কর নিপীড়ন। হাজারো মানুষ এখনো নিখোঁজ, যারা পালাতে পেরেছেন তারা আশ্রয় নিয়েছেন তাবিলার আশেপাশে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো একে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla